নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু। এসময় তিনি সনাতনী ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু প্রথমে দ্বারিয়াপুর বাজারের পাতিল হাটের হিন্দু যুব কল্যাণ সংঘ মন্দির পরিদর্শন করেন। এরপর তিনি পর্যায়ক্রমে মণিরামপুর বাজারের শ্রী শ্রী কালীমাতা মন্দির, মণিরামপুর মহল্লার কিশোর সংঘ মন্দির, দোলভিটার মিলন সংঘ মন্দির, সাহাপাড়া মহল্লার বাণী পাঠাগার মন্দির ও সর্বশেষ বীণাপানি মন্দির পরিদর্শন করেন।
মন্দির পরিদর্শনের সময় পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু'র সাথে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ হাফিজুর রহমান, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান এবং শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলীসহ অন্যান্যরা।
সিরাজগঞ্জ পুলিশ সুপারের এই আগমনে সন্তোষ প্রকাশ করে মন্দির কমিটির নেতৃবৃন্দ ধন্যবাদ জানান। তারা শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।
এসময় সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বলেন, সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সিরাজগঞ্জ জেলা পুলিশ সদা সচেষ্ট রয়েছে। পরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর