ঢাকা | বঙ্গাব্দ

কৃষকদের হাত ধরে যেভাবে এল ফরাসি পদ রাতাতুই

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2026 ইং
কৃষকদের হাত ধরে যেভাবে এল ফরাসি পদ রাতাতুই ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

অষ্টাদশ শতকের দিকে ফ্রান্সের নিস শহরের প্রান্তিক চাষিরা চরম দুর্দিনের মুখে পড়েন। সে সময় গ্রীষ্মকালের উদ্বৃত্ত ও টাটকা শাকসবজি পচে নষ্ট হওয়া থেকে বাঁচাতে সেগুলোকে একটি পাত্রে একত্রে রান্না করে খাওয়ার প্রচলন করেন তারা।

অত্যন্ত কম মূল্যের ও প্রাচুর্যময় উপকরণ যেমন বেগুন, জুকিনি, টমেটো এবং ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে খাঁটি অলিভ অয়েলে বেশ দীর্ঘ সময় ধরে সেদ্ধ করা হতো। সুস্বাদু টমেটো সস ও সুগন্ধি ভেষজ উদ্ভিদের মিশ্রণে কম আঁচে প্রস্তুতকৃত এই বিশেষ খাবারটির নাম দেওয়া হয় রাতাতুই।

পরবর্তীতে ২০০৭ সালে এই পদটির নামানুসারে একটি জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা মুক্তি পায়। ওই চলচ্ছিত্রের দৃশ্যে ফুটিয়ে তোলা হয় যে খাবারটিতে সবজিগুলো অত্যন্ত সুক্ষ্ম ও পাতলা করে কাটা হয়েছে।

মূলত ১৯৭৬ সালে প্রখ্যাত ফরাসি রাঁধুনি মিশেল গেরার্ড এই ঐতিহ্যবাহী রাতাতুইকে এক আধুনিক ও অভিজাত রূপ দান করেছিলেন। তিনি প্রচলিত কিউব আকৃতির পরিবর্তে সবজিগুলোকে পাতলা গোল চাকতির আকারে কেটে আকর্ষণীয়ভাবে সাজিয়ে ওভেনে বেক করার অভিনব কৌশল নিয়ে আসেন।

ওই অ্যানিমেশন চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর বিশ্বজুড়ে রাতাতুইয়ের সুখ্যাতি ও জনপ্রিয়তা আকাশছোঁয়া রূপ নেয়। ফরাসি জনগোষ্ঠীর দৈনন্দিন খাদ্যতালিকায় ঐতিহ্যবাহী ক্রাঞ্চি রুটি ব্যাগেট, সুস্বাদু পাস্তা কিংবা সাদা ভাতের সাথে এই পদটি অত্যন্ত আগ্রহের সাথে খাওয়া হয়ে থাকে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট: ভোগান্তিতে পঙ্গু হাসপাতালে রোগী

ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট: ভোগান্তিতে পঙ্গু হাসপাতালে রোগী