ঢাকা | বঙ্গাব্দ

দেশব্যাপী নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
দেশব্যাপী নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন ছবির ক্যাপশন:
ad728

দেশব্যাপী নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে তিনটি গ্রুপে অংশ নেওয়ার সুযোগ পাবে ১৮ বছর পর্যন্ত বয়সী হিফজ শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের বিজয়ীদের জন্য মোট ১৩ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার রাখা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে তাজবিদসহ ১০ পারা হিফজে অনূর্ধ্ব ১২ বছর, ‘খ’ গ্রুপে তাজবিদসহ ২০ পারা হিফজে অনূর্ধ্ব ১৫ বছর এবং ‘গ’ গ্রুপে তাজবিদসহ পূর্ণ ৩০ পারা হিফজে অনূর্ধ্ব ১৮ বছর বয়সীরা অংশ নিতে পারবে।

প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রতিটি গ্রুপের প্রথম স্থান অর্জনকারীকে ২ লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে দেড় লাখ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

তিন গ্রুপে জাতীয় পর্যায়ের মোট ৯ বিজয়ীকে ১৩ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। বিভাগীয় ও জেলা পর্যায়েও বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

নিবন্ধন করবেন যেভাবে

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদন জমা দিতে হবে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরো নভেম্বর মাসজুড়ে নাম নিবন্ধন করা যাবে। ১ ডিসেম্বর থেকে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে। আগামী বছরের এপ্রিল মাসে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে সর্বোচ্চ পাঁচজন প্রতিযোগী অংশ নিতে পারবে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রিমিয়ার লিগে এভারটনের বিরুদ্ধে ২-০ ব্যবধানের জয়ের পর অস্ত্

প্রিমিয়ার লিগে এভারটনের বিরুদ্ধে ২-০ ব্যবধানের জয়ের পর অস্ত্