ঢাকা | বঙ্গাব্দ

তাহিরপুরের বিভিন্ন পূজামণ্ডপে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের আর্থিক অনুদান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
তাহিরপুরের বিভিন্ন পূজামণ্ডপে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের আর্থিক অনুদান ছবির ক্যাপশন:
ad728

বাচ্চু মিয়া, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। শনিবার (১৭ অক্টোবর) তাঁর পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে অনুদান পৌঁছে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ রিপামনি দেবী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং পূজার সার্বিক আয়োজনকে উৎসাহিত করার লক্ষ্যে এ আর্থিক অনুদান দেওয়া হয়।

এ সময় ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনাকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসা আরও সুদৃঢ় হবে।

শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে—এমন প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি তাহিরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্য অক্ষুণ্ন রাখার আহ্বান জানানো হয়।

পূজামণ্ডপগুলোর নিরাপত্তা প্রসঙ্গে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিএনপির নেতাকর্মীরাও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে নির্বিঘ্নে ও সুন্দরভাবে পূজা উদযাপনে সহযোগিতা করেছেন।

এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুপার বাজারে টানা উত্থান, ২ দফায় কত বাড়ল দাম?

রুপার বাজারে টানা উত্থান, ২ দফায় কত বাড়ল দাম?