
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় রাজকীয় মুকুট ও হাতে পদ্মফুল নিয়ে দেবী দুর্গারূপে হাজির হয়ে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এই বিশেষ ফটোশুটের ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’
অভিনেত্রীর এই নতুন রূপ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তার অনুসারীরা। মন্তব্যের ঘরে কেউ তার সৌন্দর্যের প্রশংসা করছেন, কেউবা দুর্গার সঙ্গে তুলনা করে ভালোবাসা জানাচ্ছেন। প্রকাশের পরপরই ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের আগ্রহ বাড়তে থাকে এবং মাত্র দুই ঘণ্টার মধ্যে ভিডিওটি ১২ লাখ দর্শক দেখেন ও দশ হাজারের অধিক মন্তব্য জমা পড়ে।
এদিকে ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগমাধ্যমের উপস্থিতির পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ অভিনয় করছেন তিনি এবং এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি এই ওয়েব ফিল্মের শুটিংয়ে অংশ নিলেও এর মুক্তির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।