
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের ডেঙ্গু কর্নার ও বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। সোমবার (১৯ অক্টোবর) হাসপাতাল পরিদর্শনকালে তিনি বিভিন্ন ওয়ার্ড ও শৌচাগারের পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতালের সার্বিক পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মজিদুল ইসলাম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. রাশেদুল ইসলাম রনি এবং বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি উপস্থিত ছিলেন।
হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রোগীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। একই সঙ্গে হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে রোগী ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।