
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
মঙ্গলবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার তেঘর পালপাড়া এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে তেঘর পালপাড়া এলাকায় রেললাইন পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি তাঁকে সজোরে ধাক্কা দেয়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় তিনি গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।