
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
সীমান্ত পেরিয়ে ভারতে চলে যাওয়ার প্রাক্কালে চাঁপাইনবাবগঞ্জ জেলার যুব মহিলা লীগের নেত্রী সুলতানা বেগমকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে। দেশের একটি গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় এবং অভিযুক্ত নেত্রীকে আটক করা সম্ভব হয়। আটককৃত সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শেয়ালা কলোনি এলাকার বাসিন্দা জুলমত আলীর সুযোগ্য কন্যা।
পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিজিবির পক্ষ থেকে তাঁকে স্থানীয় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুলতানা বেগম নিজেই নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ করেন। তিনি নিশ্চিত করেন যে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
উল্লেখ্য যে, বর্তমান প্রেক্ষাপটে মহিলা যুবলীগ একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে পরিগণিত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের কোষাধ্যক্ষ সুলতানা বেগম সীমান্ত অবৈধভাবে অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে বিজিবির চৌকস দল তাঁকে আটক করতে সক্ষম হয় এবং পরবর্তী আইনানুগ পদক্ষেপের জন্য তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।