
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
ভারতের পশ্চিমবঙ্গের মাটিতে তিনটি খ্রিষ্টান পরিবারকে জোরপূর্বক ধর্ম পরিবর্তনের জন্য হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। শুধু তা-ই নয়, এই পরিবারগুলোর ওপর শারীরিক ও মানসিক হামলাও চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পরিবারগুলো গণমাধ্যম ও প্রশাসনকে জানিয়েছে, তাদেরকে সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে বাধ্য করা হতো। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এই অনৈতিক চাপ সৃষ্টি করেছিল বলে জানা যায়।
পরিস্থিতি এখানেই শেষ হয়নি; ভুক্তভোগী পরিবারগুলো আরও অভিযোগ করেছে যে, এসব ঘটনার বিষয়ে যদি তারা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো অভিযোগ জানায়, তবে তাদেরকে আরও মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুমকি দেওয়া হয়েছিল।
সব বাধা ও ভীতি উপেক্ষা করে অবশেষে পরিবারগুলোর পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, এই অভিযোগের সত্যতা যাচাই করে ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
তদন্তের প্রক্রিয়াকে গতিশীল রাখতে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ কর্র্তৃপক্ষ। মূলত গোপনীয়তা রক্ষা করেই পুলিশ এই আইনি পদক্ষেপ এগিয়ে নিচ্ছে।
অভিযোগ দায়ের করার জন্য ওই ৯ জন সদস্যকে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার মাধ্যমে থানায় নিয়ে আসা হয়েছিল। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তারা নিরাপদে নিজেদের বাড়িতে ফিরে গেছেন।