
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছিলেন।
শিক্ষাজীবনে তিনি ১৯৬৫ সালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৭১ সালে বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সরাসরি অস্ত্র হাতে রণাফ্রে অংশ নিয়েছিলেন। শিক্ষাজীবন শেষ করার পর তিনি পেশাগত উৎকর্ষ সাধনের জন্য যুক্তরাজ্য ও জাপানে গিয়ে সাংবাদিকতার ওপর উচ্চতর প্রশিক্ষণ ও শিক্ষা গ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা পেশায় আত্মনিয়োগ করেন। কর্মজীবনে তিনি সফলতার স্বাক্ষর রেখে পরবর্তীতে ২০১৫ থেকে ২০১৮ মেয়াদে টানা দুইবার জাতীয় প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন।
সূত্র: আজকের পত্রিকা