
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাড়ির কাছে খেলতে গিয়ে জিঞ্জিরাম নদীতে ডুবে দুই শিশুর প্রাণহানির হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নিহত শিশুরা সম্পর্কে দুই ভাই বলে জানা গেছে।
দুপুরের দিকে তারা নিজ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। পরিবারের সদস্যদের অজান্তে একপর্যায়ে তারা বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া জিঞ্জিরাম নদীর পানিতে পড়ে যায়।
দীর্ঘক্ষণ শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন এবং চারদিকে তাদের সন্ধান শুরু করেন।
খোঁজাখুজির একপর্যায়ে নদীর পানিতে শিশু দুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনেরা। তাৎক্ষণিকভাবে তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুটি শিশুই মারা গেছে বলে ঘোষণা করেন।
সূত্র: আজকের পত্রিকা