
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় কর্মসূচিতে বারবার অনুপস্থিত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
এর আগে তাঁকে এ বিষয়ে সতর্ক করা হয়েছিল বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করে তিনি দলীয় কার্যক্রমে অনুপস্থিত থাকেন, যা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের শামিল।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে এই বহিষ্কারাদেশ কার্যকর করেন।
সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে, বহিষ্কৃত এই নেতার কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল বহন করবে না।
এ ছাড়া যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের মহিউদ্দিন ঝাড়ুর সঙ্গে যাবতীয় সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার জন্য কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা