
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকট নিয়ে তুলকালাম কাণ্ড এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান।
গত ১ অক্টোবর রাতের বেলা বিমানবন্দর থানায় এই আলোচিত মামলাটি নথিভুক্ত করা হয়। সেখানে বিমানবন্দরের একজন দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার গুরুতর অভিযোগ আনা হয়েছিল আখতারুজ্জামানের বিরুদ্ধে।
মামলা দায়েরের পরদিন অর্থাৎ ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ডিওএইচএস আবাসিক এলাকার বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ বা ডিবি পুলিশ।
নিম্ন আদালতে জামিন পেতে ব্যর্থ হওয়ার পর অবশেষে হাইকোর্টের দারস্থ হন এই রাজনীতিক। সেখানে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়।
উল্লেখ্য যে, রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ এই নেতা একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) টিকিটে নির্বাচন করেছিলেন। তবে বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।
সূত্র: আজকের পত্রিকা