
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
পূর্বঘোষিত নির্ধারিত স্থানেই একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোরালো দাবি জানিয়ে নানা কর্মসূচি পালন করে আসছেন শরীয়তপুর জেলার সর্বস্তরের সাধারণ মানুষ। এর ধারাবাহিকতায় এবার মশাল মিছিলের মতো কঠোর কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয়বাসী।
‘শরীয়তপুর জেলার সর্বস্তরের জনগণ’ এই ব্যানারের অধীনে মশাল মিছিলটি আয়োজিত হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
এছাড়াও সমাজের বিভিন্ন পেশার হাজারেরও বেশি মানুষ এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। এর আগে একই দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি প্রদানের মতো নানা কর্মসূচি পালন করেছিলেন শরীয়তপুরবাসী।
সূত্র: আজকের পত্রিকা