
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চু দেশ ছেড়ে আটলান্টিকের ওপারে চলে গেছেন। একসময়ে দেশের সবচেয়ে ভালো ব্যাংক হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটিকে অত্যন্ত খারাপ অবস্থায় নামিয়ে আনার পেছনে তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।
ব্যাংকটির বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু এতকিছুর পরেও তাঁকে কারাগারে যেতে হয়নি।
উল্টো তাঁকে দেশ ত্যাগ করার এই সুযোগটি করে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।
নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ ও পরিস্থিতির বিষয়ে শেখ আবদুল হাই মন্তব্য করতে গিয়ে বলেন, তাঁকে বলির পাঁঠা বানানো হয়েছে। এই দাবি করে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন।
সূত্র: জাতীয় দৈনিক আমার সকাল টিম।