
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের একটি রুই মাছ, যার ওজন ১৫ কেজি। শুক্রবার সকাল ১০টার দিকে জেলে নিরঞ্জন হালদার তার সঙ্গীদের নিয়ে নদীতে মাছ শিকার করতে যান এবং ওই সময়ই মাছটি তাদের জালে ধরা পড়ে।
বিশাল আকৃতির এই রুই মাছটি পাওয়ার পর জেলে ও তার সঙ্গীরা অত্যন্ত আনন্দিত হন। নদীতে মাছ ধরার পর তারা দ্রুত সেটি নিয়ে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে আসেন এবং স্থানীয় আড়তদার শাজাহানের কাছে তা বিক্রি করেন।
আড়তদার শাজাহান মাছটি কেনার পর অনলাইনে যোগাযোগ করেন এবং পর্তুগালপ্রবাসী এক ব্যক্তির কাছে তা বিক্রি করেন। প্রবাসী ক্রেতার কাছে প্রতি কেজি রুই মাছ ৪ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করা হয়, যার মোট দাম আসে ৬৭ হাজার ৫০০ টাকা।
সূত্র: আজকের পত্রিকা