
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
শনিবার গোপন খবরের সুত্র ধরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্বপ্রস্তুতি নিয়ে বিশেষ অবস্থানে ছিলেন শুল্ক গোয়েন্দা বিভাগের গোয়েন্দা কর্মকর্তা ও কর্মীরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে চট্টগ্রামগামী বিজি-১৪৮ নম্বর ফ্লাইটটি অবতরণ করার পর এই অভিযান পরিচালিত হয়।
ফ্লাইটটির মাধ্যমে আসা যাত্রী মোহাম্মদ জাহেদের কাছে থাকা মালপত্র স্ক্যানার মেশিনে পরীক্ষা করার পাশাপাশি তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ওই প্রবাস ফেরত যাত্রীর সঙ্গে থাকা বিভিন্ন ব্যাগেজ থেকে বিপুল পরিমাণ ক্ষতিকর প্রসাধনী উদ্ধার করা হয়।
বিমানবন্দরটির গণসংযোগ শাখার দায়িত্বে থাকা প্রকৌশলী ইব্রাহিম খলিল সাংবাদিকদের জানান, দুবাই থেকে ফিরে আসা মোহাম্মদ জাহেদের কাছে এই সামগ্রীগুলো পাওয়া গেছে।
তার লাগেজপত্র থেকে সব মিলিয়ে প্রায় চল্লিশ কেজি ওজনের প্রায় এক হাজার তিনশ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে।
কর্মকর্তাদের প্রাক্কলন অনুযায়ী, উদ্ধারকৃত এসব প্রসাধনী পণ্যের বর্তমান বাজারে আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা।
সূত্র: আজকের পত্রিকা