
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
ঐতিহাসিক ৭ নভেম্বরকে বিপ্লব হিসেবে পালন করলেও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে মূল্যায়ন করার ক্ষেত্রে বিএনপির মধ্যে দ্বিচারিতাপূর্ণ মনোভাব কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
তিনি মনে করেন, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপি বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে নিজেদের রাজনৈতিক সুবিধার সঙ্গে মিলিয়ে মনগড়াভাবে ব্যাখ্যা করে থাকে।
আজ শনিবার রাজধানী ঢাকার বাংলামোটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সমালোচনা করেন।
ঐতিহাসিক সিপাহি-জনতার অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরতে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার মূল্যায়ন করতে ‘সিপাহি-জনতার অভ্যুত্থান: বর্তমানের প্রেক্ষাপটে ফিরে দেখা’ শীর্ষক এই বিশেষ আলোচনা সভাটির আয়োজন করা হয়েছিল।
সূত্র: আজকের পত্রিকা