
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডেঙ্গু চিকিৎসার বিমা দাবি হিসেবে মোট ২ কোটি ৫০ লাখ টাকারও বেশি অর্থ বুঝে পেয়েছেন।
সাধারণত ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর রোগীদের বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়। এর সঙ্গে প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ ক্রয়ের বিপুল খরচ যুক্ত হয়, যা অধিকাংশ পরিবারের জন্যই পূর্বপ্রস্তুতিহীন একটি চাপ।
এমন পরিস্থিতিতে মেটলাইফের পক্ষ থেকে নির্ধারিত সময়ে এই বিমার অর্থ পৌঁছে দেওয়ায় গ্রাহকরা যথেষ্ট বড় মাত্রার আর্থিক স্বস্তি অনুভব করতে পেরেছেন।
চিকিৎসাসেবার এই খরচ মেটানোর পাশাপাশি সংশ্লিষ্ট পরিবারগুলোর সামগ্রিক আর্থিক সুরক্ষাও নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে মেটলাইফ থেকে প্রাপ্ত এই তহবিল।
সূত্র: আজকের পত্রিকা