প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
সোনালী ব্যাংকের প্রভিশন ও মূলধন ঘাটতি থাকবে না: এমডি

সফলতার সব সূচকে অতীতের সব রেকর্ড ভাঙ্গায় ২০২৬ সাল থেকে সোনালী ব্যাংকের প্রভিশন ও মূলধন ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান।মঙ্গলবার (১৩ জানুয়ারি) মতিঝিলে সোনালী ব্যাংক কার্যালয়ে ২০২৫ সালের ব্যাংকিং কার্যক্রম ও সাফল্য বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।মো. শওকত বলেন, ২০২৫ সালে ক্যাশ রিকভারি ১ হাজার ২০৩ কোটি টাকা। ওপারেটিং প্রফিট ৪১ শতাংশ বেড়ে হয়েছে ৮ হাজার ১৭ কোটি টাকা। নেট প্রফিট হতে পারে ১১০০ থেকে ১৫০০ কোটি টাকা।২০২৫ সালে শীর্ষ ২০ খেলাপির কাছ থেকে ৭৪৫ কোটি টাকা আদায় হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, হলমার্কের ৩০০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। বাকি মেশিনারিজ ও সম্পদ অকশনের প্রক্রিয়ায় ও জমি বিদেশি উদ্যোক্তাদের দেয়ার বিষয়ে চেষ্টা চলছে।
এছাড়া ২০২৬ থেকে ২৭ সালের মধ্যে ব্যাংকের খেলাপি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা হবে বলেও জানান সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর