
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে আলোক হেলথকেয়ার লিমিটেডের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত বিশেষ সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগটির বিস্তার রোধের ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, আধুনিক চিকিৎসাপদ্ধতি এবং দীর্ঘমেয়াদি জটিলতা প্রতিরোধের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।
আলোচনায় চিকিৎসকেরা জানান যে, এই নীরব ঘাতক রোগটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সময়মতো রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে সুস্থ থাকা সম্ভব বলে তাঁরা মত প্রকাশ করেন।
আলোক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. শেখ সালাহউদ্দীন এবং উপপরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মুনীর মোশাররফ খান।
এ ছাড়াও অনুষ্ঠানে আলোক হেলথকেয়ারের জেনারেল ম্যানেজার, বিভিন্ন বিভাগের প্রধানগণ, বিশেষজ্ঞ চিকিৎসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশ নেন।
অনুষ্ঠানের আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং সাধারণ রোগীরাও উপস্থিত ছিলেন।