
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি: দেশের বাজারে স্বর্ণের দাম টানা দুই দফায় কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার সকালে ভরিতে ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩,২৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে। এর আগে, ১৭ ফেব্রুয়ারি ভরিতে দাম কমানো হয়েছিল ২,২১৬ টাকা। ফলে টানা দুই দফায় স্বর্ণের দাম মোট ৫,৪৮২ টাকা কমলো।
নতুন দামের ভিত্তিতে দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত হলো:
২২ ক্যারেট: ২,৫৫,৫৫৮ টাকা
২১ ক্যারেট: ২,৪৩,৯৫৩ টাকা
১৮ ক্যারেট: ২,০৯,৭৭ টাকা
সনাতন পদ্ধতি: ১,৭১,১১১ টাকা
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ৫% ভ্যাট ও ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে।
এর আগে, চলতি বছর স্বর্ণের দাম ৩০ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ১৮ দফা এবং কমানো হয়েছে ১২ দফা।
রুপার দাম এই মুহূর্তে অপরিবর্তিত রয়েছে।