
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির টিকিটে নির্বাচিত সংসদ সদস্য ওসমান ফারুক। ইতোমধ্যে তিনি নিজের পদত্যাগপত্রটি যথাযথ কর্তৃপক্ষের নিকট জমা দিয়েছেন বলে নিশ্চিত করা গেছে।
সংসদ সচিবালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দপ্তরে ইমেইল বার্তার মাধ্যমে এই পদত্যাগপত্রটি প্রেরণ করেছেন ওই রাজনীতিক।
সংশ্লিষ্ট সূত্র আরও নিশ্চিত করেছে যে, সংসদ সদস্য পদ ছাড়তে ওসমান ফারুকের পাঠানো পদত্যাগপত্রটি ইতিমধ্যে কতৃপক্ষ কর্তৃক আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য যে, বর্ণিল রাজনৈতিক জীবনে ওসমান ফারুক চারদলীয় জোট সরকারের শাসনামলে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যেখানে তিনি সফলভাবে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।