
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দায়িত্ব পালনকারী ২৫ জন ইন্টার্ন মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতের সময় এই তরুণ ইন্টার্ন দলটি প্রধানমন্ত্রীর সামনে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প উপস্থাপন করেন। প্রকল্পগুলো হলো 'কমব্যাটিং ডিপফেক হেইট স্পিস: ডিজিটাল প্রিপ্রেয়ার্ডনেস ইন বাংলাদেশ' এবং সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক বিশেষ উদ্যোগ।
উপস্থাপনা শেষে প্রধানমন্ত্রী তাদের এই সৃজনশীল ও সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি উপস্থিত তরুণদের কাজের স্বীকৃতি জানান এবং তাদের ভবিষ্যৎ পেশাজীবনের পথচলার জন্য আন্তরিক শুভকামনা প্রকাশ করেন।