প্রিন্ট এর তারিখঃ Mar 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 6, 2026 ইং
স্ত্রী-সন্তানকে হত্যার পর নিজেকে শেষ করলেন যুবক

নওগাঁর আত্রাইয়ে নিজ বাড়িতে স্ত্রী ও শিশু সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর এক যুবক নিজেও আত্মহত্যা করেছেন। মর্মান্তিক এ ঘটনায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সরকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) এবং তাদের দুই বছরের শিশু কন্যা জিনি সরকার।
আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) শাহাজুল ইসলাম একই পরিবারের এই তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর