
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনকে বুধবার দিবাগত রাতে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযানে তাঁর নিজস্ব বাসভবন থেকে আটক করা হয়েছে।
বগদিয়া এলাকার বাড়িটিতে এই যৌথ অভিযান পরিচালিত হয়। এই আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরূপ চৌধুরী।
এর পূর্বে গত ২০২৪ সালের সংঘটিত দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী আবদুল হালিম হত্যা মামলার সন্দিগ্ধ অভিযুক্ত হিসেবে মোল্লা আকরাম হোসেনকে যৌথবাহিনী ইতিপূর্বে আটক করেছিল।