
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রেললাইনের সিগন্যালিং সংযোগ বক্সে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়তে দেখা যায়। একই রাতে উপজেলা থানার মূল ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরিত হওয়ার ঘটনাও ঘটে।
এই জোড়া ঘটনার পর থেকে স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রেলওয়ের সিগন্যালিং ব্যবস্থার তেমন কোনো ক্ষতিসাধন না হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
গত বুধবার ১৮ নভেম্বর দিবাগত রাত পৌনে দুইটার দিকে এই নাশকতার ঘটনাগুলো ঘটে। আখাউড়া রেলওয়ে জংশন এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দূরের দুবলা এলাকায় সিগন্যালিং সংযোগ বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়।