
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মাফিজুর রহমান নামের স্থানীয় এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন।
গতকাল শনিবার রাতে উপজেলার মোকামপুর বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
অটোভ্যানে করে নিজের বাড়িতে ফেরার পথে এই হামলার শিকার হন ওই রাজনীতিক।
আহত মাফিজুর রহমানকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, হামলার শিকার মাফিজুর রহমান উপজেলার উত্তর মোকামপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেনের সন্তান।
তিনি রাজনৈতিকভাবে মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।