
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
প্রায় দুই দশক আগের পুরনো নিয়মে ফিরে যাওয়ার বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর অংশ হিসেবে এখন থেকে সোনার নির্ধারিত মূল্য থেকে অলংকার তৈরির মজুরি এবং ব্যবসায়ীদের মুনাফার নির্দিষ্ট অংশ ক্রমান্বয়ে বাদ দেওয়া হবে।
শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী পরিচালনা পর্ষদের এক গুরুত্বপূর্ণ সভায় এই নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
সভায় আলোচনার পর প্রথম পদক্ষেপ হিসেবে এই প্রক্রিয়ার বাস্তবায়ন শুরু হয়েছে। এর ফলস্বরূপ, শনিবারই প্রথম ধাপে দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম প্রায় ছয় হাজার টাকা কমানো হয়েছে।
দীর্ঘদিন চালু থাকা পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে এই নতুন ব্যবস্থার মাধ্যমে সোনা কেনাবেচায় আরও স্বচ্ছতা আনা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।