
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকার ফুটপাতগুলোতে ফের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার বিকেলে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনসিসির প্রশাসক মোড শফিকুল ইসলাম খান মিল্টনের সরাসরি নেতৃত্বে এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলি সার্বিক পরিচালনা করেন।
অভিযানের মূল লক্ষ্য ছিল ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে ওঠা হকারদের দোকানপাট সরিয়ে জায়গাটি দখলমুক্ত করা। নির্ধারিত সময়ে ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রমে হকারদের উচ্ছেদ করে পথচারী চলাচলের পথ সুগম করা হয়।
অভিযান শেষে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে মিরপুরের ফুটপাতগুলো অবৈধ দখলমুক্ত রাখতে সিটি করপোরেশনের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।