
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
রাজধানীর একটি অনুষ্ঠানে দেশের জ্বালানি খাতের বর্তমান চিত্র ও পরিসংখ্যান তুলে ধরেছেন অ্যাকশনএইডের কর্মকর্তা আবুল কালাম আজাদ। তিনি জানান, দেশের বিদ্যুৎ উৎপাদনে প্রধানত বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহৃত হচ্ছে যার একটি বড় অংশজুড়ে রয়েছে জীবাশ্ম জ্বালানি।
প্রদত্ত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনের মোট জ্বালানির ৪৩ শতাংশ আসে গ্যাস থেকে। এছাড়া উৎপাদনে ২৩ শতাংশ তেল, ২০ শতাংশ কয়লা এবং ১০ শতাংশ আমদানিকৃত জ্বালানি ব্যবহার করা হয়। অন্যদিকে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার মাত্র ৪ শতাংশে সীমিত রয়েছে বলে জানান তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ওই কর্মকর্তা জানান, আগামী ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ২০ শতাংশে উন্নীত করার সরকারি পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্য অর্জনে জ্বালানি খাতের রূপান্তর জরুরি বলে মনে করছে সংস্থাটি।
জ্বালানি খাতের সার্বিক পরিবর্তনে সরকারের কাছে সুনির্দিষ্ট ১৪ দফা দাবি জানিয়েছে অ্যাকশনএইড। এর মধ্যে বিদ্যুৎ খাতকে ব্যক্তিমালিকানার প্রভাব থেকে মুক্ত করে সরাসরি জনগণের মালিকানায় ফিরিয়ে আনা এবং একটি কার্যকর জ্বালানি রূপান্তর নীতিমালা প্রণয়নের দাবি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি খাতের এসব প্রস্তাব ও দাবি অতীতে জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশের বিভিন্ন এলাকার প্রার্থীদের কাছেও পৌঁছানো হয়েছিল। সে সময় ৮৭টি নির্বাচনী এলাকার মোট ৩০০ জন প্রার্থীর হাতে এসব প্রস্তাব তুলে দেওয়া হয়েছিল।