
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
প্রিন্সেস ডায়ানার জীবনাবসানের প্রায় তিন দশক পেরিয়ে যাওয়ার পরও তাঁর স্মৃতি সযত্নে ধরে রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি মনোরম বাগানবাড়িতে আজও অবিকল রয়েছে তাঁর ব্যবহৃত শয়নকক্ষ, ঘরের সব আসবাবপত্র এবং অন্দরসজ্জার নান্দনিক সামগ্রী।
১৯৯৭ সালে মর্মান্তিক মৃত্যুর ঠিক কিছুদিন আগে প্রিন্সেস ডায়ানা এই বাসভবনে কিছু সময় অতিবাহিত করেছিলেন। তাঁর স্মৃতিধন্য সেই ঐতিহাসিক ‘ট্যারিস্টোন এস্টেট’ নামের বাগানবাড়িটি বর্তমানে বিক্রির জন্য নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।