
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
সুন্দরবনের দস্যু বাহিনীকে অস্ত্র ও রসদ সরবরাহের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ।
কোস্টগার্ডের এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানিয়েছেন, আটক হাফিজুর রহমান অস্ত্র ও অস্ত্রশস্ত্রের বিভিন্ন সরঞ্জাম দিয়ে জলদস্যুদের সহায়তা করতেন।
গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি আব্দুর রহিম দস্যুদের নিয়মিত খাবার এবং প্রয়োজনীয় বিভিন্ন রসদ পৌঁছে দিতেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি ও অবস্থানের গোপনীয় তথ্য পাচার করতেন তিনি।
এই ঘটনার পর আটক ব্যক্তিরা এবং পলাতক আসামিদের বিরুদ্ধে কয়রা থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার আসামিদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।