ঢাকা | বঙ্গাব্দ

ফেনীতে মাদকসহ গ্রেপ্তার দুই ছাত্রদল নেতা বহিষ্কার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
ফেনীতে মাদকসহ গ্রেপ্তার দুই ছাত্রদল নেতা বহিষ্কার ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তারের পর ফেনীর সোনাগাজীতে দুই ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। শুক্রবার (১৬ অক্টোবর) ফেনী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কার হওয়া দুই নেতা হলেন—বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রায়হান এবং বখতারমুন্সি ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন রবিন। জাহিদুল ইসলাম রায়হান বগাদানা ইউনিয়নের উত্তর পাইকপাড়া গ্রামের জসীমউদ্দীনের ছেলে এবং সাখাওয়াত হোসেন রবিন মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের মোশাররফ হোসেনের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার সিএনজি স্ট্যান্ডের পেছন থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম রায়হান ও সাখাওয়াত হোসেন রবিনসহ তিনজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন জানান, গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলেই কেন্দ্রীয় সংগঠন যেকোনো ব্যবস্থা গ্রহণ করবে বলে আগেই সতর্ক করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোনাগাজীর ওই দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, অপরাধীকে আমরা অপরাধী হিসেবেই চিহ্নিত করে থাকি, কোনো দল বা মতের লোক হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আশ্রয় চাওয়া বাংলাদেশিদের তৃতীয় কোনো দেশে রাখতে চায় ইউরোপের প

আশ্রয় চাওয়া বাংলাদেশিদের তৃতীয় কোনো দেশে রাখতে চায় ইউরোপের প