ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় মাদক সেবনে বাধায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে হামলাকারী নিহ�

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
ভোলায় মাদক সেবনে বাধায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে হামলাকারী নিহ� ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

ভোলার সদর উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় হোসেন ম্যানেজার নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবক আসিফকে ধরে গণপিটুনি দিলে রোববার (১৮ অক্টোবর) সকালে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজাপুরের আনন্দবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত বিএনপি নেতা হোসেন ম্যানেজারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন ম্যানেজার প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেন রাজাপুরের বাসিন্দা আসিফকে। এর জেরে গত শনিবার সন্ধ্যায় আনন্দবাজার এলাকায় হোসেন ম্যানেজারের ওপর অতর্কিত হামলা চালায় আসিফ। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

হামলার খবর ছড়িয়ে পড়লে রাজাপুরের ক্ষুব্ধ জনতা অভিযুক্ত আসিফকে ঘিরে ফেলে এবং গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মারাত্মক আহত অবস্থায় আসিফকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। আজ রোববার ভোররাতে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আসিফ। অন্যদিকে, কুপিয়ে জখম হওয়া বিএনপি নেতা হোসেন ম্যানেজারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহতের মা হালিমা বেগম জানান, আমার ছেলে মাদকাসক্ত এবং হোসেন ম্যানেজারকে কুপিয়েছে সবই সঠিক, তাই বলে হত্যা করবে? আমি এটার বিচার চাই। অন্যদিকে স্থানীয় বিএনপি নেতা আবুল খায়ের বলেন, আসিফ মাদকাসক্ত, সে পূর্বেও একাধিকবার জেল খেটেছে।

ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, হোসেন ম্যানেজারকে ছুরিঘাতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা আসিফকে গণপিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যশোরের চৌগাছায় হামে আক্রান্ত হয়ে পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়া

যশোরের চৌগাছায় হামে আক্রান্ত হয়ে পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়া