ঢাকা | বঙ্গাব্দ

দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছবির ক্যাপশন:
ad728

আনারুল ইসলাম দূর্গাপুর ( নেত্রকোণা) প্রতিনিধি।

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪৫) হত্যাকাণ্ডে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা।

একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়ে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।

আজ শনিবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় এবং প্রেসক্লাবের সহসভাপতি মো. মোহন মিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কামাল হোসাইন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, সাংবাদিক ধনেশ পত্রনবিস এবং দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলওয়ার হোসেন তালুকদার প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মুসল্লিশূন্য আল-আকসা, বন্ধ ইতিকাফ—৬৯ বছরের ইতিহাসে নজিরবিহীন

মুসল্লিশূন্য আল-আকসা, বন্ধ ইতিকাফ—৬৯ বছরের ইতিহাসে নজিরবিহীন