ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের ৮ নেতাকে শোকজ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
গোয়াইনঘাটে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের ৮ নেতাকে শোকজ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুরে রাতের আঁধারে পণ্যবাহী গাড়ি আটকিয়ে মালামাল লুট ও চাঁদা আদায়ের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দীনসহ আট নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সিলেট জেলা ছাত্রদল। সোমবার (১৯ অক্টোবর) জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেলের স্বাক্ষরে এ শোকজ নোটিশ প্রদান করা হয়। নোটিশে অভিযুক্ত নেতাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

শোকজপ্রাপ্ত অন্য নেতারা হলেন—ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন, সহসভাপতি বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক তুফায়েল আহমেদ হেলু, সহসাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, নাজমুল ইসলাম মান্না, শাহ রিয়াদ আহমেদ ও নাজমুল হাসান নাঈম। এদিকে, অভিযোগের সমর্থনে চাঁদাবাজির ভিডিও ফুটেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপের বিভিন্ন কথোপকথন থাকার দাবি সামনে আসায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

অভিযোগের পর অভিযুক্তদের বহিষ্কার না করে শুধু শোকজ নোটিশ দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। তবে এসব অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট ভিডিও-বার্তার প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা যায়নি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তুফায়েল আহমেদ (হেলু) চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন।

তিনি বলেন, “গোয়াইনঘাটের হাতিরপাড়া-মানিগঞ্জ সড়কে রাত হলেই চোরাচালানি মালামাল নিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে। এতে সাধারণ মানুষ সড়কে অনিরাপদভাবে চলাফেরা করেন। এ অবস্থায় এসব গাড়ি চলাচল বন্ধ করতে আমরা কয়েকজন মিলে গাড়ি আটকাই। এ সময় চোরাকারবারিরা ষড়যন্ত্র করে গোপনে ভিডিও ধারণ করে। আমরা ষড়যন্ত্রের শিকার।” এ ঘটনায় জেলা ছাত্রদলের পক্ষ থেকে শোকজ নোটিশ দেওয়া হলেও অভিযুক্ত নেতাদের লিখিত জবাব এবং পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ও ভাষা প্রশিক্ষকদের বৃহত্তর ঐক্য, পেশ

ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ও ভাষা প্রশিক্ষকদের বৃহত্তর ঐক্য, পেশ