নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ করেছেন। রোববার (১৮ অক্টোবর) দিনব্যাপী তিনি উপজেলার পাথারিয়া ইউনিয়নের নগর এবং জয়কলস ইউনিয়নের ইনামনগর, দেবগ্রাম, জয়কলস অষ্টগ্রাম ও পঞ্চগ্রামসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের আয়োজক কমিটি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক আয়োজন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। পরে সংক্ষিপ্ত আলোচনায় ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, "শারদীয় দুর্গাপূজা বাঙালির সার্বজনীন উৎসব। এই উৎসব আমাদের মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে। শান্তিগঞ্জে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় থাকুক, এটাই আমার প্রত্যাশা।"
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ফরিদুর রহমান ফরিদ, মাস্টার মুজাহিদ মিয়া, মো. আবুল কাশেম, মুফাসসির আহমদ রিয়াদ, মুরশেদ আহমদ হৃদয়, নাঈমুর রহমান, মো. রেজুয়ান ও আলম মিয়া মেহেরাজ। এছাড়াও নগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক পাপ্পু কান্তি দাস, পাথারিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য লিটন তালুকদার, ইনামনগর পূজা উদযাপন কমিটির সভাপতি রাকেশ দে ও সাধারণ সম্পাদক শাওন দে, দেবগ্রাম পূজা উদযাপন কমিটির সভাপতি নিশিকান্ত দেব ও সাধারণ সম্পাদক অনিক রঞ্জন দেব, অষ্টগ্রাম পূজা উদযাপন কমিটির সভাপতি সুধারঞ্জন বিশ্বাস বাবুল ও সাধারণ সম্পাদক হিরণ বিশ্বাস এবং পঞ্চগ্রাম দুর্গামন্দিরের সভাপতি রিপন তালুকদার ও সাধারণ সম্পাদক লিংকনসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর