ঢাকা | বঙ্গাব্দ

কিলোমিটারে ১১ পয়সা বাড়ল বাসভাড়া

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 23, 2026 ইং
কিলোমিটারে ১১ পয়সা বাড়ল বাসভাড়া ছবির ক্যাপশন: কিলোমিটারে ১১ পয়সা বাড়ল বাসভাড়া
ad728

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সারা দেশে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়িয়েছে সরকার। নতুন এ ভাড়া বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে।

সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। তিনি বলেন, জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে এবং ভবিষ্যতেও জ্বালানির দাম বাড়া-কমার ভিত্তিতে ভাড়া সমন্বয় করা হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। আন্তঃজেলা বাসের ক্ষেত্রে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকার বাসভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া আগের মতোই ১০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-এর নেতৃত্বাধীন বাসভাড়া পুনর্নির্ধারণ কমিটি কিলোমিটারপ্রতি ২২ পয়সা বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল। তবে সরকার সেটি কমিয়ে ১১ পয়সা নির্ধারণ করেছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
ইরানে হামলার পরই নিজেদের আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

ইরানে হামলার পরই নিজেদের আকাশসীমা বন্ধ করল ইসরায়েল