ঢাকা | বঙ্গাব্দ

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায় নির্দেশ স্থগি??

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায় নির্দেশ স্থগি?? ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

পাঁচটি করবর্ষে পুনর্মূল্যায়িত ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের বিষয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশনা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আজ রোববার রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী উঠে আসা এই বকয়া আদায়ের পদক্ষেপ সংক্রান্ত আদেশের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের লিভ টু আপিলের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই স্থগিতাদেশ দেন।

একই সঙ্গে আগামী ১৩ ডিসেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এই লিভ টু আপিল দুটির শুনানির দিন ধার্য করেছেন আদালত। উল্লেখ্য, গ্রামীণ কল্যাণের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান হলেন নোবেলজয়ী এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

২০১২-১৩ থেকে ২০১৬-১৭ পর্যন্ত মোট পাঁচটি করবর্ষের বকেয়া কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণ রিট করেছিল। গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ সেই রিটগুলো খারিজ করে রায় দেন।

গত ১২ অক্টোবর প্রকাশিত ১৫ ও ৩২ পৃষ্ঠার ওই পূর্ণাঙ্গ রায়ের শেষাংশে আইনসম্মতভাবে দ্রুততম সময়ে সংশ্লিষ্ট কর কমিশনার ও বিবাদীদের গ্রামীণ কল্যাণের কাছ থেকে বকেয়া কর আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

সূত্র: জাতীয় দৈনিক আমার সকাল টিম।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে মিজানুর রহমান ওরফে

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে মিজানুর রহমান ওরফে