ঢাকা | বঙ্গাব্দ

আজ কত দামে বিক্রি হচ্ছে এলপিজির সিলিন্ডার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
আজ কত দামে বিক্রি হচ্ছে এলপিজির সিলিন্ডার ছবির ক্যাপশন: আজ কত দামে বিক্রি হচ্ছে এলপিজির সিলিন্ডার
ad728

পাইপলাইনে গ্যাস সরবরাহের সংকট চলমান থাকায় যখন এলপিজির ওপর নির্ভরশীলতা বাড়ছে, ঠিক তখনই ভোক্তাপর্যায়ে আবারও বাড়ানো হয়েছে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম।

নতুন ঘোষণায় প্রতি কেজি এলপিজির দাম বেড়েছে ৫ টাকা ৮৫ পয়সা। ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা গতকাল রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। সেই হিসেবে সোমবার (৩ আগস্ট) পূর্বনির্ধারিত এই দামে বাজারে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে এলপিজির দাম বেড়ে যায়। এর প্রভাব পড়ে দেশের বাজারেও। গত এপ্রিলে দেশের ইতিহাসে সর্বোচ্চ হারে এলপিজির দাম বাড়ানো হয়। ওই মাসের শুরুতে ১২ কেজি সিলিন্ডারের দাম এক দফায় ৩৮৭ টাকা এবং ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়ানো হয়েছিল।পরবর্তীকালে জুন ও জুলাই- টানা দুই মাস দাম কমানো হয়। সর্বশেষ জুলাই মাসে ৩৫৭ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫২৮ টাকায় নির্ধারণ করা হয়েছিল।বিইআরসি জানিয়েছে, বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার থাকলেও প্রতি কেজির নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী সব সিলিন্ডারের দাম নির্ধারণ করা হবে।

যদিও কমিশন প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে, বাস্তবে অনেক জায়গায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ রয়েছে। বিশেষ করে ১২ কেজির সিলিন্ডার, যা গৃহস্থালিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। পাইপলাইনের গ্যাস সংকটের কারণে অনেক পরিবার রান্নার কাজে এলপিজির ব্যবহার বাড়িয়েছে।

অন্যদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে গাড়িতে ব্যবহৃত এলপিজি বা অটো গ্যাসের দাম প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে এ দাম ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির মূল্য নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজির প্রধান দুই উপাদান প্রোপেন ও বিউটেন বিদেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো এই দুই উপাদানের সৌদি কার্গো মূল্য (সিপি) প্রকাশ করে।

সেই সিপিকে ভিত্তিমূল্য হিসেবে ধরে এবং আমদানিকারক প্রতিষ্ঠানের চালানমূল্য থেকে মাসজুড়ে ডলারের গড় বিনিময় হার বিবেচনায় নিয়ে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মধ্যপ্রাচ্য সংঘাতে বাড়ল তেলের দাম, শেয়ারবাজারে ধস

মধ্যপ্রাচ্য সংঘাতে বাড়ল তেলের দাম, শেয়ারবাজারে ধস