নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
মার্কিন অভিজাত ফ্যাশন ব্র্র্যান্ড ভিক্টোরিয়াস সিক্রেটের গত ১৮ অক্টোবরের প্রদর্শনীতে নজরকাড়া পারফর্ম করেছেন মডেল বারবারা পালভিন। নির্ধারিত রানওয়েতে অত্যন্ত ফিট ও সাবলীল ভঙ্গিতে তাঁকে হেঁটে যেতে দেখা গেছে।
এ সময় অনুষ্ঠানস্থলের দর্শক সারিতে উপস্থিত ছিলেন তাঁর জীবনসঙ্গী ডিলান স্পাউস। আনন্দ ও গর্বে তাঁর দুচোখ গড়িয়ে জল আসে এবং তিনি দাঁড়িয়ে নিজ মোবাইলে স্ত্রীর হাঁটার দৃশ্য ধারণ করেন।
মঞ্চে থাকা অবস্থাতেই বারবারা তাঁর স্বামীর উদ্দেশ্যে একটি উড়ন্ত চুমু ছুঁড়ে দেন। মাত্র কয়েক সেকেন্ডের এই চমৎকার দৃশ্যটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভীষণ জনপ্রিয়তা লাভ করে।
গত ছয় সপ্তাহ আগেই যে বারবারা একটি সন্তানের জন্ম দিয়েছেন, তা সহজে বিশ্বাস করতে পারছেন না সামাজিক মাধ্যমের বহু অনুসারী। এই দ্রুত ফিটনেস ফিরে পাওয়া নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা চলছে।
অন্যদিকে, শুরু থেকে ডিলান যেভাবে নিজেকে বিশ্বের সৌভাগ্যবান স্বামী হিসেবে দাবি করে আসছেন এবং স্ত্রীর সব পদক্ষেপে পাশে থাকছেন, তা ভক্তদের মন জয় করেছে। নেটদুনিয়ায় তাঁকে এখন গ্রিন ফরেস্ট ও সর্বশ্রেষ্ঠ স্বামীসুলভ উপাধিতে ভূষিত করা হচ্ছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর