ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবান জেলা পরিষদের ক্রীড়া বিভাগের দায়িত্ব পেলেন কাজী নিরুতাজ বেগম

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
বান্দরবান জেলা পরিষদের ক্রীড়া বিভাগের দায়িত্ব পেলেন কাজী নিরুতাজ বেগম ছবির ক্যাপশন:
ad728

সাজ্জাদুর রহমান, বিশেষ প্রতিনিধি

স্টাফ রিপোর্টার, বান্দরবান: সুকেল তঞ্চঙ্গ্যা।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তর 'ক্রীড়া বিভাগ'-এর দায়িত্ব প্রদান করা হয়েছে বান্দরবান জেলা মহিলা দলের সভাপতি ও জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগমকে।

শনিবার (১৭ই অক্টোবর) বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মিজ ম্যা মা চিং স্বাক্ষরিত আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। এবং একই অফিস আদেশে গত ১ সেপ্টেম্বর ২০২৬ জারিকৃত অফিস আদেশ বাতিল ঘোষণা করে সকল সদস্যের দপ্তর পুনরায় বন্টন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা পরিষদের প্রশাসনিক ও সার্বিক কার্যক্রম পরিচালনা এবং গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সদস্য কাজী নিরুতাজ বেগমকে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া বিভাগের দায়িত্ব প্রদান করা হয়েছে। আদেশ জারির পর থেকেই এই আদেশ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

পার্বত্য অঞ্চলের ক্রীড়াঙ্গনের মান উন্নয়ন, তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধকরণ এবং আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বান্দরবানের অ্যাথলেটদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করছেন ক্রীড়ামোদী ও স্থানীয়রা।

বান্দরবান জেলা পরিষদের ক্রীড়া বিভাগের দায়িত্ব পাওয়ার পর কাজী নিরুতাজ বেগম বলেন: আমাদের পার্বত্য বান্দরবান জেলা ঐতিহ্যগতভাবেই খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে সমৃদ্ধ। এখানকার পাহাড়ী-বাঙালী তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের মাঝে অপার সম্ভাবনা রয়েছে।

আমার মূল লক্ষ্য হবে পাহাড়ের দুর্গম ও প্রান্তিক অঞ্চল থেকে নতুন নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা, তাদের সঠিক প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার ব্যবস্থা করা এবং আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের ক্রীড়াঙ্গনে বান্দরবানের ভাবমূর্তি আরও উজ্জ্বল করা।

আমাদের তরুণ সমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবনের পথ দেখাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। জেলা পরিষদের ক্রীড়া বিভাগকে আরও গতিশীল ও কার্যকর করতে আমি বান্দরবানের স্থানীয় ক্রীড়া সংগঠন, সংগঠক, কোচ এবং ক্রীড়ামোদী জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা ও ভালোবাসা প্রত্যাশা করছি।

দায়িত্ব গ্রহণের খবর ছড়িয়ে পড়ার পর জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ পাহাড়ের বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা কাজী নিরুতাজ বেগমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিয়াল বেতিসের ঘরের মাঠ লা কারতুহা স্টেডিয়ামে ৫-২ ব্যবধানে জয়

রিয়াল বেতিসের ঘরের মাঠ লা কারতুহা স্টেডিয়ামে ৫-২ ব্যবধানে জয়