ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুরে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ দম্পতি গ্রেফতার লালমনিরহাট বিশেষ প্রতিনিধিঃ মোঃ…

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
দিনাজপুরে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ দম্পতি গ্রেফতার লালমনিরহাট বিশেষ প্রতিনিধিঃ মোঃ… ছবির ক্যাপশন:
ad728

সাজ্জাদুর রহমান, বিশেষ প্রতিনিধি

দিনাজপুর শহর এলাকায় পৃথক দুটি স্থানে পরিচালনা করে ২০ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি ব্যাগ, নগদ ৪০ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসার নির্দেশনায় এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এই সফল অভিযান পরিচালনা করে।

​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন সিপাহিপাড়া ঢাকাইয়া পট্টি লাইনপাড় এলাকার বাসিন্দা সোহেল রানা ও তাঁর স্ত্রী লাকি।

​অভিযান শেষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান, দিনাজপুর জেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়। মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

​এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে জেলা কারাগারে পাঠানোর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্না

কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্না