ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছের ভাই জিকে মওলার পরিচয় দিয়ে…

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছের ভাই জিকে মওলার পরিচয় দিয়ে… ছবির ক্যাপশন:
ad728

শুক্রবার (১৬ অক্টোবর) শ্রীমঙ্গল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুহ রোড এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, তিনি হবিগঞ্জ পৌর এলাকার অনন্তপুর এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের সময় প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জেলা পুলিশের বিশেষ শাখার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, প্রতারণা চক্রের মূল হুতা বিল্লাল মিয়াসহ অন্য সদস্যরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জাতীয় সংসদের হুইপ জি কে গউছের ছোট ভাই জি কে মওলার পরিচয় দিতেন। এছাড়া বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির কণ্ঠ নকল করে মানুষের বিশ্বাস অর্জনের পর নানা অজুহাতে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন তারা।

ডিবির সাইবার সেলের দায়িত্বপ্রাপ্ত এসআই শিহাব আহমেদ কালবেলাকে বলেন, গ্রেপ্তার বিল্লাল মিয়া বিভিন্ন সময়ে হুইপ জি কে গউছের ভাই জি কে মওলার পরিচয় দিতেন। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তিনি ১০ হাজার থেকে শুরু করে ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে।

দীর্ঘদিন ধরে বিভিন্ন ভিআইপি ব্যক্তিদের কণ্ঠ নকল করে রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকেও অর্থ আত্মসাৎ করে আসছিলেন তিনি।

পুলিশ জানায়, হবিগঞ্জ সদর, বানিয়াচং ও চুনারুঘাট ও লাখাই এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে বেশিরভাগ টাকা হাতিয়ে নিয়েছেন। লাখাই উপজেলার মোড়াকরি বাজারের ব্যবসায়ী মো. হেলাল মিয়া ও সোহেল রানা হারিছসহ ১২ থেকে ১৫ জনের কাছ থেকে একই কৌশলে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে ওই চক্রটির বিরুদ্ধে।

এছাড়া নরসিংদী জেলা ছাত্রদলের এক নেতার কাছে ৩০ হাজার টাকা দাবি করার অভিযোগও রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. হেলাল মিয়া হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। গত ১৬ অক্টোবর দায়ের করা মামলাটিতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারা এবং দণ্ডবিধির ৪০৬, ৪১৯ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

অভিযান পরিচালনাকারী দলের নেতৃত্বে ছিলেন হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শিহাব উদ্দিন। গ্রেপ্তার বিল্লাল মিয়াকে হবিগঞ্জ সদর মডেল থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ আরও জানায়, বিল্লাল মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজারের কুলাউড়া থানায় প্রতারণাসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন