গোয়াইনঘাট প্রতিনিধি: লোকমান আহমেদ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানের চা শ্রমিকদের মাঝে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়েছে। এ সময় চা শ্রমিকদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত অতিথিরা।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রতন কুমার অধিকারী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ডা. নূর মুহাম্মদ খান, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল সানি, ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির সানি এবং গোয়াইনঘাট উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন ইউনিয়ন বিএনপি নেতা জলিল আহমেদ, ফারুক আহমেদ,।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাফলং চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষ তুহিনা আহমদ, ইউপি সদস্য সার্বেন মাহালি ও শৈলেন মাহালি, জাফলং চা শ্রমিকদের প্রতিনিধি ও নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তাঁর পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে উপহার বিতরণ করা হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই উদ্যোগের মাধ্যমে চা শ্রমিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর