ঢাকা | বঙ্গাব্দ

হাজিপাড়া থেকে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ, মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
হাজিপাড়া থেকে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ, মামলা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

শহরের একটি স্বনামধন্য বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার উল্লেখ করেছে যে, বিদ্যালয়ে যাতায়াতের সময় অভিযুক্ত এক যুবক দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল।

পরবর্তীতে ওই বখাটে যুবক সামাজিক যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিশোরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালায় এবং তাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু নাবালিকা ছাত্রী সেই কুপ্রস্তাবে কোনোভাবেই রাজি হয়নি। আর এতেই ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত যুবক তাকে তুলে নেওয়ার পরিকল্পনা করে।

এজাহারের বিবরণ অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর বিকেলে একটি অটোরিকশায় চড়ে নিজ বাড়িতে ফেরার পথে পূর্বপরিকল্পনা অনুযায়ী হাজিপাড়া এলাকা থেকে ওই কিশোরীকে জোরপূর্বক অপহরণ করা হয়।

অপহরণের পর তাকে সরাসরি শহরের স্টেডিয়ামসংলগ্ন এলাকার একটি নির্জন বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে অভিযুক্ত যুবক একাধিকবার ধর্ষণ করে এবং পুরো ঘটনার ভিডিও গোপনে ধারণ করে রাখে। পরবর্তী সময়ে সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর ও ব্ল্যাকমেল করা হয় বলে এজাহারে অভিযোগ আনা হয়েছে।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চলে গেলেন সাবেক এমপি ও শব্দসৈনিক শফিকুর রহমান

চলে গেলেন সাবেক এমপি ও শব্দসৈনিক শফিকুর রহমান