নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী এলাকায় মনিরুল কোরআন মডেল মাদ্রাসা ও জিন্নুরাইন হিফজুল কোরআন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী উপহার দিয়েছে মনির আহমদ ফাউন্ডেশন। শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উৎসাহিত করা এবং কোরআন শিক্ষার প্রসারে এ উদ্যোগ গ্রহণ করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে কোরআন শরীফ ও বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান এস এম আজিজ, জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা। প্রধান বক্তা ছিলেন মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. সেলিম, মো. আজিম, হাফেজ নাঈম উদ্দিন ও মো. ফেরদৌস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মো. নাজিম উদ্দিন কাদেরী। এ সময় সংশ্লিষ্ট দুই মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পবিত্র কোরআন শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে সহায়তা করতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা। মনির আহমদ ফাউন্ডেশনের এ উদ্যোগ স্থানীয় শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় শিক্ষা ও জ্ঞানচর্চায় নতুন উৎসাহ সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর