নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কর্মজীবী শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণ সহজ করার লক্ষ্যে এই কোর্সটির ক্লাস কার্যক্রম নির্ধারিত হয়েছে সপ্তাহের দুই দিন শুক্র ও শনিবার।
শিক্ষার্থীদের সুবিধার্থে এই কোর্সটিতে মোট ক্লাসের ৩০ শতাংশ অনলাইনে সম্পন্ন করার সুযোগ রাখা হয়েছে। এর ফলে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০২৬ সালের ৪ ডিসেম্বর এই প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ভর্তি সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য এবং অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর