নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
বেসরকারি খাতের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক পিএলসি নতুন জনবল নিয়োগের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির এইচআর কন্ট্রাকচুয়াল খাতের কন্টাক্ট সেন্টার বিভাগে কর্মী নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির নির্ধারিত এই কার্যক্রমে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে যোগ্য প্রার্থীদের আহ্বান করা হয়েছে। ব্যাংকটির এই বিশেষ বিভাগে কাজ করার জন্য আগ্রহীদের মধ্য থেকেই কর্মী নির্বাচন করা হবে।
ইতিমধ্যেই পদটিতে প্রার্থী খোঁজার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। প্রার্থীরা নির্ধারিত নিয়ম মেনে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত নিজেদের প্রার্থিতা পেশ করতে পারবেন।
আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা নির্ধারিত এই সময়সীমার মধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ব্যাংক কর্র্তৃপক্ষের নির্দেশিত অনলাইন মাধ্যম ব্যবহার করেই আবেদন পাঠাতে হবে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর